কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঈশ্বরদী রেল স্টেশনের ট্রেনের জালানী তৈল চুরির দায়ে তেলসহ ০১ জন আসামী গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২৩ এপ্রিল ২০১৯ তারিখ ২১.০০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক ঘটনাস্থল ঘটনাস্থল পাবনা জেলার ঈশ্বরদী থানধীন ঈশ্বরদী টু আবেদ মোড়গামী পাকা রাস্তার পূর্ব পাশের বেনারশী পল্লী সাকীনস্থ মোঃ জিল্লুর রহমান (৩০), পিতা- নুরা প্রাং, সাং- বেনারশি, পল্লী এর ধানের চাতালের সামনে ইজি বাইকে করিয়া ০৩ জন ব্যক্তি ট্রেনের জালানী তৈল চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় ধৃত আসামী ১। মোঃ বাঁধন (১৯), পিতা- মোঃ মতিন, সাং-ফতেহ মোহাম্মদপুর, লোকশেড, থানা-ঈশ্বরদী, জেলা- পাবনাকে গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল হইতে পলাতক আসামী- ২। মোঃ চাঁন মিয়া (৪০), পিতা- মৃত রইচ উদ্দিন, সাং-শ্রীরামগাড়ি, থানা- লালপুর, জেলা- নাটোর ও ৩। মোঃ পিন্টু (৩৫), পিতা- মোঃ রাশিদুল ইসলাম, সাং- ফতেহ মোহাম্মদ, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা পালিয়ে যায় এবং ০১ নং আসামীকে গ্রেফতার পূর্বক ৬৫০ লিটার ট্রেনের জালানী তৈল, ০১ টি মোবাইল, ০২ টি সীম কার্ড, নগদ ৫০০০/- টাকা, একটি অটোবাইক, ০১ টি বাইকের চাবি, ০২ টি তেলের জারিকেন উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, উপস্থিত সাক্ষীসহ লোকজনকে জিজ্ঞাসাবাদে জানাযায় যে, উপরোক্ত ধৃত আসামীসহ পলাতক আসামীদ্বয় পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ট্রেনের জালানী তৈল চুরি করিয়া চোরাই তেল নিজেদের হেফাজতে রাখিয়া অবৈধ ভাবে বিক্রয় করে আসিতেছিল বলে জানাযায়।

এ সংক্রান্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় ধৃত আসামীসহ পালাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…