কাগজ২৪ — অবিচল সত্যের পথে

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার পার্টি

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন ও ইফতার পার্টি শুক্রবার ঘাটাইলের পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়। ফোরামের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, সাপ্তাহিক ত্রিমোহনার ঢেউ সম্পাদক স.ম জাহাঙ্গীর আলম, ঘাটাইল প্রেসক্লাব সম্পাদক রবিউল আলম বাদল, সন্তোষ কুমার দত্ত ও কামরুল হাসান প্রমুখ।

এ কমিটি নতুন পুনর্গঠনে সহসভাপতি নির্বাচিত হন আনছার আলী, কেএম মিঠু, স.ম জাহাঙ্গীর, মিজানুর রহমান, আব্দুস সাত্তার, কামরুল হাসান। যুগ্ম সম্পাদক হন এস এম শহীদ, সিরাজুল ইসলাম কিসলু, আলীম আকন্দ, রবিউল আলম বাদল, মো. সেলিম হোসেন। সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্ত ও দাস পবিত্র। অর্থ সম্পাদক অভিজিৎ ঘোষ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উত্তম কুমার আর্য, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জুলিয়া পারভেজ, সমাজ কল্যান সম্পাদক গোলাম মোস্তফা, ক্রীড়া সম্পাদক নূর আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক গোলাম রাব্বী মুক্তার এবং শামীম আল মামুনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, উত্তর টাঙ্গাইলের কালিহাতি, ঘাটাইল, ভূঞাপুর, গোপালপুর, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে দ্বিতীয় মেয়াদের এ কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…