কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ভ্রাম্যমান আদালতে বখাটে যুবকের এক বছরের কারাদন্ড

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্তকরণের অভিযোগে শামসুল আলম সুজন নামক এক বখাটেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমিন আজ মঙ্গলবার দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা বলে এ সাজা দেন। সুজন কাহেতা গ্রামের জামাল হোসেনের ছেলে। অভিযোগে বলা হয়, বখাটে সুজন দীর্ঘ দিন ধরে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত করে আসছিলো। আজ উত্যক্তকরণের সময় তাকে হাতেনাতে আটক করে এ সাজা প্রদান করা হয়।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…