কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এবার মাদ্রাসা ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার শরীয়তপুরে।

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুরে সখিপুরের লিজা হত্যার রেশ কাটতে না কাটতে সদর উপজেলায় নিখোঁজের একদিন পর ওসমান মাদবর (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা ও চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুলাই) রাত ৮টার সময় সদর উপজেলার দাদপুর পশ্চিম ভাষানচর নতুন হাট সংলগ্ন আখখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসমান দাদপুর উত্তর ভাষানচর গ্রামের ইদ্রিস মাদবরের ছেলে। সে দাদপুর পশ্চিম ভাষান চর গ্রামের একটি কওমি মাদ্রাসার ছাত্র।

স্থানীয়রা জানান, শনিবার (২৩ জুলাই) দুপুরে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে রওয়ানা হয় ওসমান। কিন্তু মাদ্রাসায় না গেলে পরদিন (সোমবার) সকালে মাদ্রাসার শিক্ষকরা ওসমান মাদ্রাসায় না যাওয়ার বিষয়টি তার বাবা-মাকে জানায়। এরপর থেকে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে সোমবার সন্ধ্যার সময় স্থানীয়রা দাদপুর পশ্চিম ভাষানচর নতুন হাট সংলগ্ন আখখেতে ওসমানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওসমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওসমানের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও চোখ উপড়ানো ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…