কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কালিহাতীতে এমপিকে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী’কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে ৭ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় সাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।
শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো.আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো.লিয়াকত আলী। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, আওয়ামীলীগ নেতা আসলাম সিদ্দিকী ভুট্টোসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি’কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…