কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এলেঙ্গায় বসন্তবরণ উদ্যাপিত

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের উপশহর খ্যাত এলেঙ্গায় আজি বসন্ত জাগ্রত ধারে এ স্লোগানকে সামনে রেখে বসন্তবরণ উদ্যাপন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি এলেঙ্গায় লূৎফর রহমান মতির মহিলা ডিগ্রী কলেজ কলেজ আঙিনায় এ আয়োজন করে।

লূৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজ গভনিং বডির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. বজলুর রশিদ। অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা লূৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, এলেঙ্গা পৌর মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন লূৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক কাশি নাথ মজুমদার পিংকু ও ছাত্রী এলমা খান।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…