কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে সচেতনামূলক অনুষ্ঠান উদযাপন

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের উপশহর খ্যাত এলেঙ্গায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। ১৯
জানুয়ারি সকালে এলেঙ্গা প্রেস ক্লাব ও এলেঙ্গা হাইওয়ে পুলিশ এ আয়োজন করে। এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাছুদুর রহমান
মিলনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন এলেঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, আলোচক
ছিলেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নাজমুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মনসুরুল হক স্বপন,
এলেঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রমজান আলী, সহ-সভাপতি আজিজুল হক জুয়েল, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান
মিল্টন, অর্থ সম্পাদক রাকিব হাসান, প্রচার সম্পাদক মনির হোসেন মোল্লা, নির্বাহী সদস্য মাহফুজুর রহমান মামুন,সেলিম রেজা, আপন আর্য প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন এসআই তারিফ হোসেন।

বক্তরা নিরাপদ সড়ক আইন, রাস্তা পাড়াপাড়ের সচেতন, মাদকের কুফল, ইভটিজিং, বাল্য বিবাহ, মোবাইলের অপব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা ব্যক্ত করেন। শিক্ষার্থীরা সচেতন হওয়ার বিষয়ে নিজেরা শপথ নেন।

স্টাফ রিপোর্টার
০১৭১৬-০৯৮১৬৭

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…