কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান - পররাষ্ট্রমন্ত্রী

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার জন্য সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে তৃতীয়বারের মত মনোনীত নৌকা মার্কার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় খানসামা উপজেলা আওয়ামী লীগ (পাকেরহাট) কার্যালয়ে দলীয় চেয়ারম্যানবৃন্দ, নেতাকর্মী ও সাধারন জনগণের সাথে নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনোনয়ন পাওয়ায় আপনারা যে খুশি হয়েছেন তা নৌকার পক্ষে কাজ করে তার প্রমাণ দেখাতে হবে। আমাদের উন্নয়ন গুলোর কথা সাধারন মানুষদের কাছে পৌছাতে হবে। আ'লীগ নেতাকর্মীদের তাদের দ্বারে দ্বারে উন্নয়নের বার্তা নিয়ে যেতে হবে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। মানুষ সবকিছু সহজেই ভুলে যায়। এর জন্য উন্নয়নের কথা গুলো সাধারন জনগণকে বারবার বলতে হবে। গত ইউপি নির্বাচনে খানসামা উপজেলায় নৌকা মার্কার যেভাবে বিজয় সুনিশ্চিত হয়েছে তা আগামী নির্বাচনে করে দেখাতে হবে। একাদশ জাতীয় নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী খানসামা ও চিরিরবন্দর উপজেলার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, গত ১০ বছরে এ দু'উপজেলায় যোগাযোগব্যবস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, সীমানা প্রাচীর ও গেট নির্মাণ, ৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ২৪ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, ব্রীজ নির্মাণসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌছে গেছে। আবার অনেক কাজ চলমান রয়েছে। আমরা এত পরিমাণে ক্ষুদ্র সেতু নির্মাণ করেছি এখন তো আর খানসামা-চিরিরবন্দরে ক্ষুদ্র সেতু দেওয়ার আর কোন যায়গা নেই। এসব উন্নয়নের কথা গুলো সাধারন জনগনের কাছে পৌছে দিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। মানুষ এখন সব কিছু বুঝে। তাদেরকে বোঝাতে পারলেই তারা উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিবে। আর এজন্য আপনাদের (দলীয় নেতাকর্মীদের) তাদের কাছে পৌছতে হবে। আর নির্বাচনে যদি জনগণ নৌকা মার্কায় ভোট দেয় তাহলেই আমরা বিজয়ী হতে পারব।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটের দিন সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত করে তাদেরকে ভোট দিতে হবে। আর নির্বাচনে পুরুষদের পাশাপাশি নারীদেরও একটা বিশাল অংশ রয়েছে। নির্বাচনে তাদের ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনি মিসেস শাহীন আলী, উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্, আঃ জব্বার, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ্, আইনুল হক শাহ্, সফিকুল ইসলাম, হাফিজ সরকার, সাজেদুল হক সাজু সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…