কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে ফখরুল, মওদুদ, মঈন খান

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান।

আজ রোববার রাত পৌনে দশটার দিকে বিএনপির এই নেতারা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌঁছান। এখানেই চিকিৎসাধীন ওবায়দুল কাদের।

এদিকে বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া আজ রাত সাড়ে নয়টার দিকে কাদেরের বিষয়ে সাংবাদিকদের জানান, তাঁকে আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না। কনক কান্তি বড়ুয়া বলেন, ‘সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তিন সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল এসেছে। তাঁদের সঙ্গে আমাদের মেডিকেল বোর্ড বসেছে, কথা হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁকে (কাদের) আজ সিঙ্গাপুর পাঠানো হবে না। তিনি এখন দুপুরের চেয়ে অনেকটা ভালো আছেন। চোখ খুলছেন, কথা বলার চেষ্টা করছেন। এ অবস্থায় তাঁকে সিঙ্গাপুর পাঠানো হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা কাল (সোমবার) সকাল পর্যন্ত তাঁর অবস্থা দেখব, তারপর প্রয়োজন হলে তাঁকে সিঙ্গাপুর পাঠানো হবে।’

এর আগে সন্ধ্যার দিকে বিএসএমএমইউ চিকিৎসকেরা সাংবাদিকদের জানান, ২৪ থেকে ৭২ ঘণ্টা না গেলে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে কিছু বলা যাবে না।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…