কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কংগ্রেসের সভাপতি পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত লোকসভা নির্বাচনে ভরাডুবির পর আলোচনা-সমালোচনার মাঝেই কংগ্রেসের সভাপতি পদ ছাড়লেন রাহুল গান্ধী। বুধবার (০৩ জুলাই) তার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ভারতীয় গণমাধ্যমকে রাহুল জানিয়েছেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং এ পদে আর ফিরবেন না।

তিনি বলেন, আমি আমার পদত্যাগপত্র এরই মধ্যে জমা দিয়েছি। আশা করছি শিগগির এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই নতুন সভাপতি বেছে নেবে কংগ্রেস। আমি এই প্রক্রিয়াতেও নেই।

রাহুল গান্ধী বলেন, দলের নীতি-নির্ধারণী বডি ওয়ার্কিং কমিটির উচিত শিগগির এ বিষয়ে সভা ডেকে দলীয় প্রধান নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া।

সম্প্রতি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন গান্ধী পরিবারের এই প্রজন্মের নেতা রাহুল। শীর্ষ নেতাদের অনুরোধে সে সময় মুখ খুলেননি তিনি। তবে এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি এও বলেন, নীতি-নির্ধারণী পর্যায়ে না থাকলেও দলীয় কর্মকাণ্ড ঠিকই চালিয়ে যাবেন।

এদিকে দলীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রধান কে হবেন- তা এক সপ্তাহের মধ্যেই ঠিক করতে হবে।

রাহুলের সরে যাওয়ার ফলে তৃতীয় বারের মতো নেহেরু-গান্ধী পরিবারের বাইরে কেউ হতে যাচ্ছেন উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…