কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফ আর নেই

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বেলা ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। গত ২৯ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

বিএনপির এই নেতা ফরিদপুর–৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মন্ত্রিসভায় ১৯৯১ সালে স্বাস্থ্যমন্ত্রী ও ২০০১ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সাবেক এই মন্ত্রীকে ফরিদপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ স্থানীয় বিএনপির নেত্রী। ফরিদপুর সদর পৌরসভার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। কাল এই পৌরসভার ভোট গ্রহণ হবে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল…

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপির স্থায়ী কমি…

বিভাগীয় খবর

মৃত্যুর সাথে ৩ দিন পাঞ্জা লড়ে মারা গেল ঘাটাইলের নাজমুল

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা ডেংরাচালা এলাকায় প্রতিপক্ষের হামলায় পিতা সহ দুই ছেলে আহত…