কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বরিশালকে হারিয়ে কুমিল্লার জয়

বরিশাল বুলসকে ৮ উইকেটে হারিয়ে বিপিএলের আজ রাতের খেলায় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করেছে বরিশাল। কিন্তু কুমিল্লার বোলারদের দাপটে মাত্র ৮৯ রানে (১৮.৩ ওভারে) অলআউট হয়েছে দলটি। সর্বোচ্চ ২২ রান করেছেন ক্যারিবীয় ক্রিকেটার কেভন কুপার।

কুমিল্লার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন নোয়ান কুলাসেকারা ও আছার জায়িদি। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।

৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় পেয়েছে ১৮তম ওভারের শেষ বলে। এ জন্য মাত্র ২ উইকেট হারিয়েছে মাশরাফির দল। সর্বোচ্চ ৩১ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান।

বরিশালের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও কেভন কুপার।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…