কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিপ্লব ফারুক এর কবিতা-ভালো আছি

ভাল আছি

বিপ্লব ফারুক

ফুটপাতে পড়েছিলো কুকুরের ছানা

দুপুর গড়িয়ে রাত নেমে এলেও মা

ফিরে এলো না- হয়তো সে ট্রাকের চাকায়

পিষ্ট হয়ে মারা গেছে। ক্ষুধার্ত ছানাটি

আমার পেছনে দৌড়িয়ে আসতে লাগলো

দৃশ্যটি আমাকে মায়াজালে ফেলে দিলো

তাকে কোলে নিয়ে ফিরে এলাম বাসায়

সেই হতে সে আমায় বন্ধুর মতো জানে।

ভালবাসি সে তা বোঝে, সেও প্রতিদানে

আমাকে গভীর ভালবাসে। প্রতিদিন

দরোজার পাশে শুয়ে থাকে- কাজ শেষে

মধ্যরাতে ফিরে দেখি, আমার জন্য সে

ঘুমায়নি, খায়নি খবার। কাছে পেয়ে

লাফিয়ে ওঠে সে কোলে। সঙ্গে বসে খায়

সে আমার বিছানায় ঘুমায়- আমার

বিপদে কাঁদতে দেখি সমবেদনায়।

কুকুরের ছানাটাকে ভালোবেসে আজ

ভালো আছি কষ্ট ভুলে। অথচ নারীকে

ভালোবেসে ভালবাসা পাইনি জীবনে

পেয়েছি বিরহ-কষ্ট সপ্নীল যৌবনে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…