কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের জাতীয় শোক দিবস পালিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট রবিবার বিকেলে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়ন যার রেজিঃ নং বি-২০০৫ জেলা কার্যালয় কুষ্টিয়া কর্তৃক আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভা দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানটি গণপূর্ত অধিদপ্তর কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের স্টাফ কোয়ার্টার চত্বর চৌড়হাস এলাকায় অনুষ্ঠিত হয়।

জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরুন্নেসা বিউটি। জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি মোঃ জিল্লুর রহমান।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন, গণপূর্ত অফিস শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ কুষ্টিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান। এ সময় জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…