কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাব-১২ এর অভিযানে বিপুল পরিমান অবৈধ্য নেশা জাতীয় মাদকদ্রব্য ৫৮০ গ্রাম কোকেন সহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মঙ্গলবার ২০ এপ্রিল বিকেল ৪.০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ঘোষগাঁতী পালপাড়া গ্রামস্থ মাস্টার নিবাস বাড়ীর দক্ষিন পার্শ্বে এক মাদক বিরোধী চালিয়ে ৫৮০ গ্রাম কোকেন সহ (যার আনুমানিক মূল্য প্রায় ৫৮,০০,০০০/-টাকা) ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ হাফিজুর রহমান (৩১), পিতা-হাজী মোঃ আবু বক্কর, সাং-কৈবর্ত্তগাঁতী। মোঃ আব্দুল জুব্বার (২৪), পিতা-মোঃ ইয়াছিন প্রাং, সাং-সুবৌদ্য মরিচ। বাচ্চু কুমার হালদার ওরফে আশীষ (৩৬), পিতা- মৃত মন্টু রাম হালদার, সাং-শুকলা হাট, সর্ব থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ। মো: জাহিদ হাসান(৪০), পিতা- মোঃ গোলাম মোস্তফা, সাং-ময়দান দিঘী, থানা-ভাঙ্গুড়া, জেলা-পাবনা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) এর ৮(গ) ধারায় মামলা করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…