কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোদাগাড়ীর পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু আর নেই

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার টানা দুইবারের সফল মেয়র মনিরুল ইসলাম বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় আজ বুধবার বেঙ্গালোর হাসপাতালে ভোর রাত ৫.০০ টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হার্ট, কিডনিসহ কয়েকটি রোগে ভুগছিলেন । সবশেষ হাসপাতালে তিনি কৃত্রিম শ্বাসপ্রশ্বাস (ভেন্টিলেশন) যন্ত্র দেওয়া অবস্থায় ছিলেন। রাতে তাঁর কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র খুলে নিয়ে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

আজ পারিবারিক সূত্র জানায়, দেশে নিয়ে আসার প্রসেসিং চলছে । নিজ বাড়িতে নিয়ে আসা হলে জানাজা শেষে তাঁকে মহিশালবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

মাত্র ছয় বছরের জন্য মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ হলো তার। এ অল্প সময়ের কাজের জন্যও একজন ব্যতিক্রমী মেয়র হিসেবে গোদাগাড়ীবাসী মনিরুল ইসলাম বাবুকে মনে রাখবে চিরদিন।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল…

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপির স্থায়ী কমি…

বিভাগীয় খবর

মৃত্যুর সাথে ৩ দিন পাঞ্জা লড়ে মারা গেল ঘাটাইলের নাজমুল

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা ডেংরাচালা এলাকায় প্রতিপক্ষের হামলায় পিতা সহ দুই ছেলে আহত…