কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ভাই ও ভাগনে

 অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দলীয় নির্দেশনা অমান্য করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন ও ভাইস চেয়ারম্যান পদে ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু।

বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ করা চেয়ারম্যান পদের প্রার্থীদের তালিকায় ১ নম্বর ক্রমিকে শাহাদাত হোসেনের নাম রয়েছে। আর ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের তালিকায় মাহবুবুর রশীদের নাম রয়েছে ৩ নম্বরে।

এই উপজেলায় চেয়ারম্যান পদে আরও তিন প্রার্থীর নাম রয়েছে। তারা হলেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী।

ভাইস চেয়ারম্যান পদে মাহবুবুর রশীদ ছাড়াও প্রার্থী হয়েছেন আরও দুজন। তারা হলেন মামুন হোসেন ও মো. জসিম উদ্দিন।

এদিকে, দলীয় নির্দেশনা অমান্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ও ভাগনে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।

ওবায়দুল কাদেরের আরেক ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা জানান, ‘হেতে লেখাপড়া জানে? হেতে মাদ্রাসায় কী পড়েছে, হেতেরলাই ভোট করবে কে? মন্ত্রী মহোদয় বলে দিয়েছে প্রত্যাহার করার জন্য।’

এ বিষয়ে ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশীদ বলেন, দল থেকে বলা হয়েছে, এমপি ও মন্ত্রীদের নিকটাত্মীয়, বিশেষ করে ভাই, বোন কিংবা ভগ্নিপতি কেউ প্রার্থী হতে পারবেন না। কিন্তু ভাগনের কথা সুনির্দিষ্ট করে বলা হয়নি।

আরও পড়ুন

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জা…

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…