কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে আন্তঃস্কুল-মাদরাসা ক্রীড়া চ্যাম্পিয়নদের সংবর্ধনা

 

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

৪৪তম আন্তঃস্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে টাঙ্গাইলের গোপালপুরের সূতী ভি.এম.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মেয়ে দল জাতীয় চ্যাম্পিয়ন হওয়ায় প্রত্যেক খেলোয়ারকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

প্রতিষ্ঠান প্রধান মো. আব্দুল লতিফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসূমুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো. মাকছুদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বিথী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, বিআরডিবির চেয়ারম্যান মীর রেজাউল করিম, ক্রিড়া শিক্ষক গোলাম রায়হান বাপন, সাবেক শিক্ষক শামছুল হক, ক্রিড়া শিক্ষক তোরাব আলি শিকদার, মাসুদ রানাসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…