কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামার শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ দফা দাবিতে ক্লাশ বর্জন ও ধর্মঘট পালন

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক কর্মচারি সংগ্রাম কমিটির ডাকা ধর্মঘটে দিনাজপুরের খানসামা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাশ বর্জন ও ধর্মঘট পালন করেছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টা হতে ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও তাদের ক্লাশ নেয়নি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা ক্লাশ বর্জন করে ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন।
সরেজমিনে উপজেলার নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়, দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয়, জবেদা বেগম উচ্চ বিদ্যালয়, ছাতিয়ানগড় উচ্চ বিদ্যালয় ও কলেজ , কাচিনীয়া উচ্চ বিদ্যালয়, খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব বাসুলী উচ্চ বিদ্যালয়, কাচিনীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ে দেখা যায় প্রতিষ্ঠান হতে ছাত্র-ছাত্রীরা ফিরে যাচ্ছে আর সংশ্লিষ্ট শিক্ষকরা মাঠের মাঝখানে বসে কর্মবিরতি ও ধর্মঘট পালন করছে।
এ বিষয়ে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি, খানসামা উপজেলা শাখার আহবায়ক শেখ রফিকুল ইসলাম ও যুগ্ন আহবায়ক সাদেকুল আলম চৌধুরী, সদস্য সাখাওয়াত হোসেন, মনোরঞ্জন রায়, মোস্তফা কামাল ডাবলু, আব্দুর রাজ্জাক, মাহাবুর রহমান, শাহ্ মোঃ ময়নুর ইসলাম মানু এর সাথে কথা হলে তারা জানান, শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির কেন্দ্রীয় ঘোষণা মোতাবেক খানসামা উপজেলার সকল স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জন ও ধর্মঘট চলছে। অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবি জানিয়ে তারা আরো বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার মত জনগুরুত্বপূর্ণ অধিকার বাদ দিয়ে দেশ ও মানুষকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এছাড়াও খানসামা উপজেলা শাখার আহবায়ক শেখ রফিকুল ইসলাম জানান, আগামী ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচী জানানো হবে।

 


 

 

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…