কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি খলিলুর রহমান ইন্তেকাল করেছেন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি বৃহত্তর ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক ও
টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি মো. খলিলুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে নেয়ার পথে কালিয়াকৈর এলাকায় গতকাল শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার
সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার পরিবার সূত্র নিশ্চিত করেছে।

মো. খলিলুর রহমানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিম পাড়া এলাকার অধিবাসী খলিলুর রহমান টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে জাকের পার্টির মনোনয়নে দলীয় প্রতীক গোলাপ ফুল প্রতীকে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

আজ শনিবার (২০ মার্চ) বাদ জোহর খলিলুর রহমানের নামাজে জানাজার পর তার পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…