কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় আগুনে ৩ ঘর ও ৪০ মণ রসুন পুড়ে ছাই

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামে আগুন লেগে ২ পরিবারের ৩টি ঘর, ৪০ মণ রসুন পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও কয়েকটি গবাদিপশু আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বালাপাড়া গ্রামের ময়মো পাড়ার মতিয়ার রহমানের ছেলে মজিদুল ও মৃত হাকিম উদ্দীনের ছেলে আবুল হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে আবুল হোসেনের সাথে কথা বলে জানা যায়, গোয়ালঘরে কয়েলের আগুন হতে এর সূত্রপাত হয়েছে। গোয়ালঘরের বেড়া পাটকাঠির হওয়ায় ও উপরে রসুন ঝুলে রাখার ফলে এ আগুন দ্রুত পাশাপাশি দুটি ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির পার্শ্বে কয়েকটি পুকুর থাকায় তা এলাকাবাসীর প্রচেষ্টায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু রাত প্রায় ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারদের কম্বল বিতরণ করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…