কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঋষি (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

আজ রবিবার উপজেলার পূর্ব হাসিমপুর দাঁতু শাহ পাড়ায় ধান ক্ষেতের পাশে মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে নিতাই জানান, “প্রতিদিনের মত সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে মাছ শিকার করে রাতে বাসায় আসেন কিন্তু শনিবার সন্ধ্যায় বের হয়ে গেলে রাত ১টার দিকেও বাসায় ফিরে নাই। তখন চারিদিকে খোঁজাখুজির পর দেখা যায় আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।” কি কারনে এই আত্মহত্যা প্রশ্ন করলে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা বলে, ’হামরা কবারে ওয় এইটা করিল।’

এবিষয়ে খানসামা থানার এসআই সেকেন্দার আলী জানান, সুরতহাল করে লাশের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকার কারনে লাশ সৎকার্য করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…