কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় দুই দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। আজ ৩০মে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অদিধপ্তর আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান। এ উপলক্ষ্যে সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অফিসার আজমুল হকের সভাপতিত্বে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান বলেন, বর্তমান সরকারের অবদানে আজ আমরা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি। আমরা গ্রামের যে কোন স্থান থেকে কম্পিউটার কিংবা স্মার্ট ফোনের মাধ্যমে সারা পৃথিবীতে তথ্য আদান প্রদান করতে পারছি। এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো থেকে দীর্ঘ সময়ের কাজ স্বল্প সময়ে করতে পারছি। আর কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে ইউডিসি ও উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাবগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। তবে, নতুন নতুন আইডিয়ার উদ্ভাবন করতে হবে। ডিজিটাল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি)  সোলেমান আলী, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সার, প্রাথমিক সহকারী উপজেলা শিক্ষা অফিসার বুলবুল আহমেদ ও  বোরজাহান কবির প্রমূখ উপস্থিত ছিলেন।
মেলায় ছয়টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার সহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…