কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় ধানের স্তুপে সড়ক বন্ধ

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় আমন ধানের স্তুপে সড়ক বন্ধ হয়ে পড়েছে। ফলে, যানবাহন চলাচল প্রচন্ড বিড়ম্বনায় পড়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলা পাকা সড়কের দু’পাশে চাষাবাদকৃত আমন ধান কাটার পর ঐ ধান রাস্তার বেশির ভাগ অংশে রাখায় যানবাহন সহ পথচারি চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। রাস্তার উভয় দিক থেকে আসা ট্রাক, ভ্যান, মোটরবাইক এবং সাইকেল আটকে পড়েছে। উপজেলা সড়কটির প্রশ্বস্ততা কম হওয়ায় এমনিতেই একটি ট্রাক ও ভ্যান পাশ কাটাতে ধীর গতি করতে হয়। এছাড়া বন্যার ফলে সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। তার ওপর পার্শ্ববর্তী কৃষকের রাখা ধানের স্তুপের কারনে সড়ক দূর্ঘটনার আশংকা দেখা দিচ্ছে। স্তুপকৃত ধান ভ্যানে তুলতে ব্যস্ত চালকের সাথে কথা হলে তারা জানায়, ধান চাষীর বাড়ী দূরে হওয়ায় কাটা ধান রাস্তার পাশে রাখা হয়েছে। ধানগুলি তাড়তাড়ি নিয়ে যেতে ভ্যানে তোলা হচ্ছে। কিন্তু একদিন পরও দেখা যায়, ধানের স্তুপগুলো আগের মতোই রয়েছে। এছাড়াও দেখা গেছে উপজেলার বিভিন্ন রাস্তায় একই ভাবে ধানের স্তুপ। আবার ভুল্লার হাট থেকে কাচিনিয়া যাওয়ার পাকা সড়কের বিভিন্ন স্থানে অটো মেশিন দিয়ে ধান মাড়াই করা হচ্ছে। এর ফলে ওই পথে চালিত সাইকেল, মোটর সাইকেল, ভ্যান গুলো ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। স্থানীয় এবং পথচারীরা স্তুপকৃত ধান দ্রুত সড়িয়ে রাস্তা ফাঁকা করার জোর দাবি করেছেন।

 

 


 

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…