কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় পিতা কতৃক ছেলে যুবলীগ নেতার অফিসে ফেনসিডিল উদ্ধার

 

 

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় পিতা কতৃক ছেলে যুবলীগ নেতার অফিস থেকে ফেনসিডিল উদ্ধার হয়েছে। পিতা আলহাজ্ব বছির উদ্দিনের সহায়তায় উপজেলার ভাবকী ইউনিয়ন যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম সবুজের অফিস থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ইউপি সদস্য ও এলাকাবাসী।
গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত প্রায় সাড়ে ৯টায় সবুজের পিতা উপজেলার কাচিনীয়া বাজারস্থ যুবলীগ অফিসে ফেনসিডিল থাকার বিষয়টি নিশ্চিত হয়ে ইউপি সদস্য আব্দুস সালাম সহ এলাকাবাসীকে খবর দেন। তারা এসে সবুজের অফিস ঘেরাও করে এবং সবুজকে আটকে রেখে থানায় খবর দেয়। এ সময় ঘটনা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যায় সবুজ।
এলাকাবাসী উদ্ধারকৃত ফেনসিডিলের বোতল ৫ নং ভাবকি ইউনিয়ন পরিষদে জমা দেয়। থানায় খবর দিলে রাত ১২ টায় পুলিশ সবুজের বাসায় অভিযান চালালে তাকে পাওয়া যায়নি। পরে পুলিশ বোতলগুলো থানায় নিয়ে যায়। এ ব্যাপারে খানসামা থানার দায়িত্ব প্রাপ্ত এসআই দেওয়ান জিয়াউর রহমান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, সবুজের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…