কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় ভূয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে আটক ১

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরে ফেসবুক ম্যাসেঞ্জারে চলতি এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে নির্মল রায় অটল নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাাব-১৩।

আজ ৮ এপ্রিল রবিবার ভোরে র‌্যাাব-১৩ খানসামা উপজেলার টংগুয়া বৈরাগীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ফেসবুক মেসেঞ্জারে কথোপকথনের প্রিন্ট আউটকৃত বিভিন্ন ছায়ালিপিসহ উপানয়ন রায়ের ছেলে শ্রী নির্মল রায় অটল (১৮) কে আটক করে খানসামা থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন র‌্যাব কর্তৃপক্ষ। একই সময়ে অভিযান পরিচালনা কালে আরেক ভূয়া প্রশ্ন বিক্রিকারী টংগুয়া সাহাপাড়ার বাবুনাল রায়ের ছেলে শ্রী বিশ্বনাথ রায় (২৫) পালিয়ে যায়।

খানসামা থানার এসআই তপন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্র নির্মল রায় অটল এবং তার মাসিতো ভাই বিশ্বনাথ রায়ের যোগসাজশে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার ফলে র‌্যাব-১৩ তাকে আটক করে থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয় যার নং খানসামা/৩/০৮-০৪-১৮।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…