কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খালেদার রায়কে ঘিরে উত্তেজনাঃ পঞ্চগড়ে আটক ২৫

 

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে পঞ্চগড়ে থমে থমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো জেলার বিভিন্ন স্থান থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সকাল থেকে বিএনপি ও ছাত্রদল সমর্থকদের রাস্তায় দেখা না গেলেও দুপুরে চেয়ারপার্সনের রায় ঘোষণার পরই জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীরা মিছিল বের করে।

পুলিশ এ সময় বাধা প্রদান করলেও নেতা কর্মীরা মিছিল অব্যাহত রাখে। এরপর আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের সাথে যোগ দিয়ে বিএনপি ও ছাত্রদল কর্মীদের ধাওয়া দেয়।

এসময় পুলিশ সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, ছাত্রদল নেতা শামীম হাসান শাওন ও মওদুদকে গ্রেফতার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

 

 


 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…