কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে ছাত্রদলের সা.সম্পাদক সহ অাটক-৪

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পর নীলফামারীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
এসময় মিছিল থেকে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ পারভেজ প্রিন্সসহ বিএনপির অারও ৪ নেতাকে আটক করে পুলিশ।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে শহরের মড়াল সংঘ মোড় থেকে ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’- শ্লোগানে জেলা বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। পরে মিছিলটি শহরের কালিবাড়ী মোড়ে পৌঁছালে পুলিশের গাড়ি দেখে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ঘটনাস্থল পুলিশ চারজনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ঝটিকা মিছিলের খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়।


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…