কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খোকার পাসপোর্ট ইস্যুতে অপরাগতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গুরুতর অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা পড়েছেন পাসপোর্ট জটিলতায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসা চলছে তার। ভালো কোনো সংবাদ দিতে পারবেন, এমন আশ্বাস দিচ্ছেন না চিকিৎসকরা।

সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছা বাংলাদেশ ফিরে আসা। কিন্তু পাসপোর্ট জটিলতা না কাটলে তা সম্ভব হবে না। এমন জটিলতায় গতকাল শুক্রবার খোকার স্ত্রী ইসমত আরা নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বরাবর লেখা চিঠিতে মানবিক বিবেচনায় দ্রুততম সময়ে তার ও সাদেক হোসেন খোকার আবেদনকৃত পাসপোর্ট ইস্যুর অনুরোধ জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার ফেসবুক লাইভে এসে সাদেক হোসেন খোকার বড় ছেলে ইসরাক হোসেন জানান, তিনি তার মায়ের করা আবেদন নিয়ে দূতাবাসে গিয়েছিলেন।

ইসরাক হোসেন বলেন, ‘আমাকে দূতাবাস থেকে জানানো হয়েছে যে, পাসপোর্টের আবেদনের ব্যাপারে তাদের কিছুই করার নেই। কিন্তু আমরা যদি ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করি সেক্ষেত্রে তারা সহযোগিতা করবেন।’

ফেসবুক লাইভে ইসরাক হোসেন জানান, তার বাবা-মায়ের পাসপোর্টের মেয়াদ ২০১৭ সালে শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেন। কিন্তু আজ পর্যন্ত সেখান থেকে কোনো সদুত্তর পাননি।

ইসরাক হোসেন বলেন, ‘পাসপোর্ট ইস্যু করতে সমস্যা কোথায়? একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি রণাঙ্গনে অস্ত্র হাতে নিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছেন। আমি আশা করব যে, বিষয়টি গুরুত্ব সহকারে সরকার বিবেচনা করে দেখবে।’

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য দেশ ছাড়েন। বিদেশে থাকা অবস্থায় বেশ কয়েকটি দুর্নীতি মামলায় তার সাজা হয়।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…