কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গভীর কোমায় চলে গেলেন প্রণব, রয়েছেন ভেন্টিলেশনেই

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গভীর কোমায় চলে গেলেন প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি গভীর কোমায় আচ্ছন্ন। শারীরিক অবস্থার অন্যান্য মাপকাঠি স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।’

প্রবীণ রাষ্ট্রনেতার শারীরিক অবস্থা নিয়ে দেশ জুড়ে উদ্বেগের মধ্যেই নানা ভুল খবর ও গুজবে প্রণবের পরিবার ও ঘনিষ্ঠেরা তিতিবিরক্ত। বুধবার বিকেলের পরে বৃহস্পতিবার সকালেও প্রণবের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। বাংলাদেশ থেকেও প্রণববাবুর অনেক পরিচিত জন উদ্বেগ নিয়ে ফোন করতে থাকেন। তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ইতিমধ্যেই টুইটারে জানিয়েছেন, “আমার বাবা এখনও জীবিত। তাঁর শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল।”

প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও তাঁর বাবার বিষয়ে দুঃসংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়ে কাউকে ফোন না-করতে অনুরোধ করেন। তিনি বলেন, হাসপাতাল যাতে যোগাযোগ করতে পারে, সেই জন্য তাঁর ফোন ব্যস্ত না-রাখাই বাঞ্ছনীয়।

রবিবার রাতে দিল্লির রাজাজি মার্গের বাসভবনে পড়ে যাওয়ার পরে প্রণবকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচারের আগে শারীরিক পরীক্ষা করতে গিয়ে তাঁর করোনা-সংক্রমণ ধরা পড়ে। ৮৪ বছর বয়সি প্রণবের মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে তাঁর শরীরের অবস্থার উন্নতির বদলে অবনতিই হয়। বুধবারই প্রণবের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…