কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে গম ক্রয়ের গুদাম উদ্বোধন

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীর ডোমার উপজেলার দু’টি খাদ্য গুদামে গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় ডোমার খাদ্য গুদাম চত্ত্বরে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু এ গম ক্রয়ের উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) মোফাচ্ছেল হোসেন,  খাদ্য গুদাম কর্মকর্তা  তারিকুল ইসলামসহ গম চাষিগন উপস্থিত ছিলেন।

গম ক্রয় উদ্ধোধনকালে গম চাষী কমল কুমার সাহার নিকট থেকে এক মেট্রিক টন গম ক্রয় করা হয়।  অনুরূপভাবে চিলাহাটি খাদ্য গুদামেও  গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান ডোমার ও চিলাহাটি দু’টি সরকারী খাদ্য গুদামে এবার দুই শত ৭৯ মেট্রিক টন গম ২৮ টাকা কেজি দরে ক্রয় করা হচ্ছে।
* কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…