কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২৩/০৬/২০১৯ খ্রিঃ ২২.৪০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এস, এম, জামিল আহমেদ এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের রামানন্দপুর এলাকা হইতে একজন অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ স্বাধীন হোসেন (১৯), পিতা- মোঃ খোকন আলী, সাং- রামানন্দপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনাকে গ্রেফতার পূর্বক তার নিকট হতে ০১ কেজি ১০০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে ধৃত আসামীর সহযোগী মাদক ব্যবসায়ী পলাতক আসামী মোঃ সিরাজ (২৮), পিতা- মৃত খুজরান কুজি, সাং- খাঁপাড়া (গাছপাড়া), থানা- পাবনা সদর, জেলা-পাবনা সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…