কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার (ভিডিও)

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শুক্রবার ০২ এপ্রিল সন্ধ্যা ১৮.০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বগুড়া টু ঢাকা গামী হাইওয়ে রোডের গোলকপুর গ্রামস্থ তাহমিদ ডায়নামা মটরস এর সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পণ্যবাহী ট্রাক যাহার নং-ঢাকা মেট্রো-ট-১৬-৮৩৯১ তল্লাশী করে ২০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহার নিকট থেকে নগদ ৪,৮০০/-টাকা, ০১ টি ট্রাক এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী- মোঃ রফিকুর ইসলাম (৫২), পিতা- মৃত আনছার মিয়া, সাং-তেইলানির পার, থানা- নাগেরশ্বরী, জেলা- কুড়িগ্রাম।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৯(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি।

https://youtu.be/DeEEamJAyNI

https://youtu.be/NtVxW2_T1kk

https://youtu.be/WIp9b8qeZWw

https://youtu.be/mTJypVxQaFI

https://youtu.be/rqewT2EPfAc

https://youtu.be/SKbFwGABhVU

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…