কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে সানজিদা (১৩) নামে এক পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার আলমনগর ইউনিয়নের বরভিটা গ্রামে নিহতের নানার বাড়ীতে এ ঘটনা ঘটে। সে নগদাশিলা ইউনিয়নের চরশিমলা গ্রামের শাহ আলমের মেয়ে।
জানা যায়, নিহত সানজিদা ছোটকাল থেকে বরভিটা গ্রামে নানা বাড়ী থেকে স্থানীয় মুনতলা-বরভিটা মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়ন করে। বুধবার সন্ধ্যারাতে রহস্যজনকভাবে ঘরের রোয়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। প্রাথমিক পর্যায় ঘটনাটি পুলিশকে না জানিয়ে পরিবারের পক্ষে মৃত হামিদ আলীর স্ত্রী জোছনা বেগম ঝুলন্ত লাশটি নামান।

খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ রাতেই ওই বাড়ী থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুলিশ লাশটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করে ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…