কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সৈয়দপুর হাসপাতাল থেকে গৃহবধুর মৃতদেহ উদ্ধার

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে  এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আফরোজা খাতুন (১৮) নামের এক গৃহবধু পারিবারিক কলহে আত্মহত্যার জন্য গলায় ফাঁস দেয়।

এ ঘটনা টের পেয়ে বাড়ীর লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে আজ শনিবার দুপুরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আত্মহননের শিকার ওই গৃহবধুর বাড়ী ব দরগঞ্জ উপজেলার বুড়িপুকুর এলাকায় বলে জানাগেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, ওই এলাকার মাহতাব উদ্দিনের স্ত্রী আফরোজা খাতুন। পারিবারিক কলহে তিনি গলায় ফাঁস দেন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হলে বাড়ির লোকজন পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…