কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দেবীগঞ্জে গৃহবধূ ধর্ষণের শিকার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার গৃহবধূ নিজে বাদী হয়ে দেবীগঞ্জ থানায় স্থানীয় শাহিন নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার সোনাহার এলাকার ওই গৃহবধূ পার্শ্ববর্তী ধনতলা এলাকায় একটি এনজিও'র ঋণের কিস্তি দিতে গেলে ওই এলাকার শাহীন তাকে ধর্ষণ করেন। বাসায় ফিরে গৃহবধূ পরিবারের সদস্যদের জানায়। ওই রাতেই ভিকটিম বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযুক্ত শাহীন ধনতলা গ্রামের আব্দুল হামিদের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্তকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…