কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরের হেমনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শক্তিশালী, কার্যকর ও জবাবদিহি মূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবর (২৬ এপ্রিল) সকাল ১১টায় পরিষদ ভবন মিলনায়তনে উক্ত বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়।

গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব এর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. আনোয়ার হোসেন। তিনি ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য মোট ০২ কোটি ৫০ হাজার, ০৩ শত ৩৭ টাকা আয়, ০১ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ০৬ শত ৭০ টাকা ব্যয় ও ৮৬ হাজার ০৬ শত ৬৭ টাকা উৎবৃত্ত সংবলিত বাজেট উপস্থিত জনগণের সামনে উপস্থাপন করেন ও বাজেট সংবলিত লিখিত ফরম সকলের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত শিক্ষক মো. নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলহাজ মো. শাহ্জাহান আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাদত হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, ইউপি সদস্য মো. মাহবুব হোসেন টুটুল, মো. আজাহার আলী, মো. হোসেন আলী, মির্জা গোলাম মওলা, নাছিমা বেগম ও নাজমা খাতুন প্রমূখ। উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠানে সাধারণ জনগণ ও এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…