কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে অগ্নিকান্ডে খামারসহ ১০গরু ভস্মিভূত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে একটি গো-শালায় অগ্নিকান্ডে খামারসহ ১০টি গরু ভস্মিভূত হয়ে ৫টির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে দরিদ্র খামার মালিকদের দশলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল পশ্চিমপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামরীরা হলেন- মোহাইল গ্রামের আলীম উদ্দিনের ছেলে মহির উদ্দিন ও তার দুই পুত্র লাল চাঁন এবং মনির হোসেন।

জানা যায়, খামার মালিক প্রতিদিনের মতো দিন শেষে গরুগুলো গো-শালায় বেঁধে মশার কামড় থেকে বাঁচাতে একটি কয়েল জালিয়ে ঘরের কোণে রাখে। রাতের কোন এক সময় কয়েলের আগুন মশারি ও লাকড়ির সংস্পর্শে দাবানল হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ওই খামারসহ ১০টি গরু ভস্মিভূত হয়ে রাতেই ৫টি মারা যায়। বাকি ৫টির অবস্থা মর্মান্তিক।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…