কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ইভটিজিং করায় এইচএসসি পরীক্ষার্থীর কারাদন্ড

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে ইভটিজিং করার অভিযোগে গতকাল বুধবার দুপুরে ফরহাদ হোসেন উজ্জল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে পৌরশহরের সূতী দিঘুলীপাড়ার বদিউজ্জামানের বখাটে ছেলে ও গোপালপুর কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, অনেকদিন ধরে সূতী হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এসে একদল বখাটে ছেলে ছাত্রীদের ইভটিজিং করত। গতকাল বুধবার সকাল দশটায় ছাত্রীরা ওই ফটক দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করার সময় বখাটেরা পুনরায় ইভটিজিং করার সময় থানা পুলিশ হাতেনাতে উজ্জলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমীন ওই বিদ্যালয় প্রাঙ্গণে সকল শিক্ষক-শিক্ষার্থীর সামনে এ সাজা প্রদান করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…