কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে ৩৫ পিচ ইয়াবাসহ সাদ্দাম হোসেন নামে এক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। সে হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, সাদ্দাম হোসেন ছাত্রলীগের নেতা পরিচয়ে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো। গোপন সুত্রে খবর পেয়ে এস আই আবু তাহের হাদিরা ইউনিয়নের চাতুটিয়া মোড় থেকে ৩৫ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে প্রথমে থানা হাজতে রাখে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে আজ মঙ্গলবার সকালে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহব্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ও গোপালপুর উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক মঞ্জুরুল হক ফরিদ জানান, “বাংলাদেশ ছাত্রলীগে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবনকারীর স্থান নেই। যেহেতু এ ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক হয়েছে, তাই তাকে দ্রুত সময়ের মধ্যে দল থেকে বহিস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।"

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…