কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ঈদ উপহার বিতরণ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে দুস্থ ও অসহায় ২শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে বলাটা যুব সংসদের আয়োজনে এদের মাঝে চিনি, সেমাই ও দুধ বিতরণ করা হয়।

সংসদের প্রধান উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওসি হাসান আল মামুন। এ সময় তিনি দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের জন্য নগদ পাঁচ হাজার টাকা আয়োজকদের মাঝে তুলে দেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেন, সংসদের সভাপতি সুজন মিয়া ও সম্পাদক আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…