কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে কৃতিশিক্ষার্থীদের মধ্যে মেয়র সম্মাননা স্মারক প্রদান

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে ২০১৭ সালের জে.এস.সি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে মেয়র সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে এক সুধি সমাবেশের মাধ্যমে এ স্মারক প্রদান করা হয়। প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল। বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক এডভোকেট কেএম আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, কর্ণেল (অবঃ) মির্জা হারুন অর রশীদ, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, রওশন খান আইয়ুব, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর প্রমুখ। পরে শতাধিক শিক্ষার্থীর মধ্যে সম্মামনা স্মারক, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, ও সনদ প্রদান করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…