কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে চার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে ভেজাল ও বাসি খাবার এবং ভোজ্য ও দাহ্য তেল একত্রে বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১১ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার দুপুরে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস|

এ অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত দোষী ব্যক্তিরা হলেন, গোপালপুর পৌরশহরের সিয়াম সিফাত হোটেলের মালিক রফিকুল ইসলাম, জান্নাত হোটেলের মালিক হাফিজুল ইসলাম, একটি কনফেকশনারীর মালিক নুরুল ইসলাম ও মদিনা স্টোরের মালিক নজরুল ইসলাম। এ সময় বাসি ও পঁচা খাবার এবং ভেজাল দ্রব্য আটক করে নষ্ট করা হয়।

অভিযান পরিচালনার সময় আসন্ন রমজানে দ্রব্য মূল্যের দাম সঠিক রাখা ও মূল্য তালিকা প্রদর্শনের জন্য বাজারের সকল খুচরা ও পাইকারি বিক্রেতাদের নির্দেশ দেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…