কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ছাগল বাঁচাতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে ছাগল বাঁচাতে ট্রেনে কাটা পড়ে মজিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল টগারপাড়া গ্রামের রেললাইনে এ দূর্ঘটনা ঘটে। সে মোহাইল মৃত মোজাম উদ্দিনের মেয়ে ও কুমলীবাড়ী চরের মৃত মহির উদ্দিনের স্ত্রী।
জানা যায়, নিহত মজিরন স্বামীর মৃত্যুর পর সন্তান নিয়ে বাবার বাড়ী বসবাস করতেন। রেললাইনে ছাগল চড়ানোর সময় ট্রেন চলে আসে। ছাগলটিকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে ট্রেনের নিচে পড়ে হাত, পা ও মাথা শরীর থেকে আলাদা হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…