কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার সকাল থেকে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
গোপালপুর উপজেলা পরিষদের প্রধান ফটকে কোমলমতি শিশুদের সাথে মূল মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আমীর খসরু, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন,বিআরডিবির সাবেক চেয়ারম্যান মীর রেজাউল করিম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আব্দুল জব্বার , বদিউজ্জামান শিকদার, শামিমা ইয়াসমীন ঝর্ণা প্রমূখ। এছাড়াও উপজেলার প্রতিটি বিদ্যালয়ে মানববন্ধন গুলোতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…