কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গোপালপুর, টাঙ্গাইল । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে রফিকুল ইসলাম বাদশা (৫৭) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আলমনগর ইউনিয়নের নবগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও নবগ্রামের সিরাজ আলীর ছেলে।
ওসি হাসান আল মামুন জানান, নবগ্রাম দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ও পল্লী চিকিৎসক জামায়াতের এ নেতার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তৃতীয় দফায় তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। চাঞ্চল্যকর জঙ্গি হামলায় নিহত নিখিল হত্যা মামলার অভিযোগসহ নাশকতা মামলায় এর আগে দু’বার আদালতের রায়ে সে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…