কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী গ্রেফতার

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যৌথ অভিযান পরিচালনা করে নলিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদি বই ও সরকারবিরোধী লিফলেট পাওয়া যায়। বনভোজনের আড়ালে এরা বঙ্গবন্ধু সেতুতে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল বলে পুলিশ জানিয়েছে। আটক এসব নেতাকর্মী প্রাথমিকভাবে পুলিশের কাছে নাশকতার এই পরিকল্পনার কথা স্বীকার করেছে।
আটককৃতরা গোপালপুরসহ দেশের বিভিন্ন জেলার। এদের মধ্যে কয়েকজনের নামে গোপালপুরসহ দেশের বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতরা জামায়াত-শিবিরের সক্রিয় সদস্য। দেশের বৃহৎ স্থাপনা বঙ্গবন্ধু সেতুতে অন্তর্ঘাতমূলক নাশকতার পরিকল্পনায় একত্র হয়েছিল তারা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পূর্বেও তারা বনভোজনের নামে সেতু এলাকা রেকি করেছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…