কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে জয়িতাদের সংবর্ধনা ও র‌্যালী

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় টাঙ্গাইলের গোপালপুরে জয়িতাদের সংবর্ধনা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে রবিবার দুপুরে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, কৃষি কর্মকর্তা শফিকুর রহমান, সমবায় কর্মকর্তা সাবিরা খান ও শিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ।

পরে নির্বাচিত পাঁচজন জয়িতাকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। এরা হলেন-অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারি শিল্পী রাণী দে, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নার্গিস জাহান, সফল জননী মনি রাণী পাল, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা মোছাঃ নাজমা বেগম ও সমাজ উন্নয়নে অসাম্য অবদান রাখায় শামীমা ইয়াসমীন ঝর্ণা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…