কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে নকল নবীশ এসোসিয়েশনের মানববন্ধন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালের ঘোষণা, ১৯৮৪ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ সমর্থনের বাস্তবায়ন ও কেন্দ্রীয় কমিটি ঘোষিত এক দফা দাবী চাকুরী স্থায়ী করনের লক্ষ্যে সারা দেশের ন্যায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রবিবার দুপুরে উপজেলা সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা নকল নবীশ এসোসিয়েশনের সভাপতি আ. রাজ্জাক, সহ-সভাপতি আতাউর রহমান, সদস্য রোজিনা, গোপালপুর উপজেলা শাখার সভাপতি আ. রশিদ, সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা, সহ-সাধারণ সম্পাদক নার্গিস ও মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার প্রমূখ।

কেন্দ্রীয় কমিটি ঘোষিত এক দফা দাবী চাকুরী স্থায়ী করনের লক্ষ্যে গৃহিত কর্মসূচি হল, আগামী ১৯ ও ২০ এপ্রিল কলম বিরতী, ১১ জুন সকল জেলা রেজিষ্ট্রার কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ঘেরাও কর্মসূচী, ১৭ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, ২৩ জুন ঢাকায় আই.জি. আর অফিসের সামনে অবস্থান ধর্মঘট ও ২৫ জুন থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…