কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে পুলিশের বাঁধায় বিএনপির ইফতার পার্টি পন্ড

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পুলিশের বাঁধার মুখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির ইফতার পার্টি পন্ড হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।

খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ গিয়ে তা পন্ড করে দেয়। পরে দলীয় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পলিব্যাগে ইফতার নিয়ে পৌরশহরের কাজীবাড়ীর অলিগলি ও পাশের চকের আইলে বসে ইফতার পর্ব শেষ করেন।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী লিয়াকত জানান, গত বুধবার জিয়াউর রহমানের মৃত্যবার্ষিকী ছিল। কিন্তু ফৌজদারী মামলায় অধিকাংশ নেতাকর্মীর টাঙ্গাইল আদালতে হাজিরা থাকায় দিবসটি পালন করা যায়নি।

এজন্য আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। ইফতার সামগ্রী তৈরির পর উপস্থিত নেতাকর্মীরা দলীয় অফিসে হাজির হলে পুলিশ গিয়ে বাঁধা দেয়। তারা অফিসে ঢুকে ব্যানার খুলে নেয়।

মাইক্রোফোন কেড়ে নিয়ে যায়। সেখানে উপস্থিত থাকা থানার এসআই আব্দুল হাই জানান, পুলিশ প্রশাসনকে না জানিয়ে বিএনপির নেতাকর্মীরা আলোচনা সভা ও ইফতার মাহফীলের নামে জমায়েত হওয়ার চেষ্টা করে। তাদের অনেকের নামে মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদেরকে সেখান থেকে সরে যেতে বলা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…